Main Menu

কোম্পানীগঞ্জে বাড়ছে পানি, বাজারে চলছে নৌকা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আকস্মিক বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক ব্যতিত উপজেলার সকল কাঁচা-পাকা রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। থানাবাজার, টুকেরবাজারসহ বেশিরভাগ বাজারঘাট তলিয়ে গেছে। উপজেলা পরিষদের মাঠ, থানা রোড ও টিএন্ডটি রোডে কোমর সমান পানি।

এছাড়া ঢালারপাড়-মোস্তফানগর বেড়িবাঁধ, চাঁনপুর গ্রামের বেশ কয়েকটি বাড়ি, বিভিন্ন এলাকার কাঁচা-পাকা রাস্তা ও কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরিস্তিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বানভাসি লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, বন্যাকবলিত এলাকার খোঁজখবর নেয়া হচ্ছে। বন্যার্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলায় ত্রাণের চাহিদা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed