বিশ্বনাথে প্রণোদনা পাচ্ছে ২৫৬ কৃষক পরিবার
বিশ্বনাথ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবার পারিবারিক সবজি চায়ে প্রণোদনা দেয়া হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬টি কৃষক পরিবার পাচ্ছে এ সহায়তা। সম্প্রতি তাদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা কৃষি অফিস।
কৃষি অফিস সূত্র জানায়, শীঘ্রই তালিকানুযায়ী তাদের প্রত্যেককে দেয়া হবে ১৪ প্রকার সবজি বীজ ও ১ হাজার ৯৩৫ টাকার চেক। পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষে কৃষি প্রণোদনার আওতায় এ সহায়তা দেয়া হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সচেষ্ট রয়েছে সরকার। উপজেলা পরিষদের অর্থায়নে ব্রি-ধান- ৫২ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষে তালিকাভুক্ত কৃষক পরিবার এ সহায়তা পাবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed