সিলেট জেলায় আরো ৭৮ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনার সংক্রমণ বেড়েই চলছে। বুধবার নতুন করে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০২২ জনের।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার এই কলেজের ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে বেশিরভাগই সিলেট নগরী ও সদর উপজেলার। এছাড়া জেলার অন্যান্য উপজেলারও রোগীরা রয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৬৩ জন, কানাইঘাটের ২ জন, বিশ্বনাথের ৫ জন, গোলাপগঞ্জের ১ জন, বিয়ানীবাজারের ১ জন ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের ১ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জের গলুবপুরের ১ জন ও ছাতকের ১ জন রয়েছেন আক্রান্তের তালিকায়। হবিগঞ্জের চুনারুঘাটের ১ জন, কুমিল্লার লাকসামের ১ জন ও মৌলভীবাজারের বড়লেখার ১ জন রয়েছেন।
এরআগে বুধকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ২৮ জনের করোনা শনাক্ত হয়। একইদিনে ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়।
সর্বশেষ বুধবার সুনামগঞ্জের নতুন ২৮ জন, হবিগঞ্জের ২৮ জন, আর সিলেটের ৭৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৬৫ জন।এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত ২০২২ জন, মৌলভীবাজারে ৩৫৫ জন, সুনামগঞ্জ জেলায় ৮৯৬ জন, আর হবিগঞ্জ জেলায় ৪৯২ জন।
সবশেষ বুধবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭১ জন, সুনামগঞ্জে ২৩০ জন, হবিগঞ্জে ১৮২ জন, মৌলভীবাজারে ১৩১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
এদিকে বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা মিলে মোট ৬০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে কেবল সিলেট জেলাতেই ৪৬ জনের প্রাণহানি হয়েছে আর সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জন মারা গেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed