Main Menu

ওসমানীনগরে গৃহবধুর লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই গৃহবধুর নাম রিমা আক্তার ফাতেমা (২২)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দিঘীরপাড় মাধবপাশা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সুহেল মিয়ার স্ত্রী। তারা ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ এলাকার রফিক মিয়া চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, বুধবার ফাতেমা সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে ফাতেমার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed