সিলেট জেলায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ১৮৮টি নমুনা পরীক্ষা হলেও মঙ্গলবার ২৮২ টি নমুনা পরীক্ষা হয়। এতে ৭৯ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৬৩, জৈন্তাপুর উপজেলার দুজন, গোয়াইনঘাট উপজেলার ৫ জন, জকিগঞ্জ উপজেলার একজন, গোলাপগঞ্জ উপজেলার একজন, বালাগঞ্জ দুজন, ওসমানীনগর উপজেলার চারজন। এছাড়াও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি সুনামগঞ্জের একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
সবশেষ মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৫৬, সুনামগঞ্জে ৮৭৪, হবিগঞ্জে ৪৬৩ এবং মৌলভীবাজারে ৩৫৬ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৯৫, সুনামগঞ্জে ১১২, হবিগঞ্জে ৫১ এবং মৌলভীবাজারে ৭ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৭৮৭ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ২৬০, সুনামগঞ্জে ২২৪, হবিগঞ্জে ১৭২, মৌলভীবাজারে ১৩১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এরমধ্যে সিলেটে ৪৬, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে পাঁচজন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed