নেত্রকোনায় ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু!
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা পৌরশহরে সাতপাই প্রফেসর পাড়া এলাকায় মাদরাসার তিনতলা ছাদ থেকে পড়ে নাইম (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ১১ টার দিকে জামালুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ভবনে এই ঘটনাটি ঘটেছে।
শিশু নাইম এন আকন্দ আলীয়া মাদ্রাসার প্রভাষক মুফতি মো. আব্দুল্লাহর ছোট ছেলে। সে ওই মাদ্রসায় হাফেজি (কুরআন শিক্ষা) পড়তো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইম প্রায় সময় বিছানায় প্রস্রাব করে দিতো। এর জন্য তার বাবা ঔষধও খাওয়াতেন। এই করোনাকালে গত তিনদিন আগে তালিম নিতে মাদ্ররাসায় শিক্ষকের কাছে চলে আসে। গত সোমবার দিবাগত রাতে অথবা মঙ্গলবার ভোর বেলায় বিছানায় প্রস্রাব করে দিলে শিক্ষক মোঃ খাইরুল ইসলাম তাকে ডেকে পাঠায়।
পরর্তীতে সে পালিয়ে গেলে সকাল থেকেই বাবা সহ সকলেই খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে অন্য একটি ছেলেকে পাঠালে ছাদের উপরে পানির ট্যাংকির পিছনে পালিয়ে থাকা নাইম বেরিয়ে নীচে পড়ে যায়। পরে তারা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নাইমের বড় ভাই ফারাবি সহ স্থানীয়রা জানায়, এতো উপর থেকে পড়ে গেলে বিভিন্নভাবে আহত হয়ে থেতলে যেতো। তেমন কিছুই হয়নি। কিন্তু আশপাশের মানুষও কোন কিছু টের পায়নি। তাই তাদের কাছে বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। পুলিশ বলছে তদন্ত করা হচ্ছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed