করোনায় বন্ধই থাকছে সিলেটের হোটেল-মোটেল
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্পে। পর্যটনের এ ভরা মৌসুমে হোটেল মোটেলগুলোতে বিদেশি পর্যটক তো নেই-ই, শূন্য দেশীয় পর্যটকও। যে কারণে ফাঁকা পড়ে আছে হোটেল-মোটেলগুলোও। এ কারণে আর্থিক বিপর্যয়ের মুখে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।
বর্তমান দূর্যোগময় পরিস্থিতি মোকাবেলার জন্য মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের উদ্যোগে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নূরী চৌধুরী তার বক্তব্যে বলেন, করোনাভাইরাসের প্রভাবে পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ব্যবসা একেবারেই খারাপ। অন্য বছর এই সময়ে সবকটি হোটেলে সাধারণত ৮০ ভাগ বর্ডার থাকতেন। তবে এবার তা শূন্য ভাগে নেমে এসেছে। এ পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার থেকে পরবর্তী কোন নির্দেশনা না আসা পর্যন্ত এবং বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেটের সকল হোটেল ও গেস্ট হাউস বন্ধ থাকবে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সেক্রেটারি নওসাদ আল মোক্তাদির, সদস্য আবু তাহের মো. শোয়েব, তাহমিন আহমদ, শেখ আব্দুল হারুন, জুনেদ আহমেদ সওকত, মো. মাহমুদ আলম, মোঃ গোলাম কিবরিয়া, সুমাত নূরী জুয়েল প্রমুখ।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed