Main Menu

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আকবর আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের তল্লুছ মিয়ার ছেলে আকবর আলী গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে লোকজনের অগোচরে বাড়ীর গোয়ালঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শন (এসআই) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন মৃত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন।

Share





Related News

Comments are Closed