সিলেট জেলায় আরও ৪১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জ উপজেলার ৭ জন, ফেঞ্জুগঞ্জ উপজেলার তিনজন, বিয়ানীবাজার উপজেলার ছয়জন, কানাইঘাট দুজন এবং গোলাপগঞ্জ উপজেলার দুজন রয়েছেন। এছাড়াও শহীদ শাসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি দিরাই উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে একইদিন ঢা্কার ল্যাবে হবিগঞ্জ জেলার আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখা দাড়ালো ৪১৩ জনে।
সবশেষ সোমবার (২২ জুন) হবিগঞ্জের নতুন ৪১ জন ও সিলেটের ৪১ জন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৫৫ জন, সুনামগঞ্জ ৭৯৫ জন, হবিগঞ্জ ৪১৩ জন আর মৌলভীবাজার ২৮৪ জন।
এদিকে সিলেট বিভাগের ৭২৪ জন করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৪৪ জন, সুনামগঞ্জে ১৯২ জন, হবিগঞ্জ ১৭০ আর মৌলভীবাজার ১১৮ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed