ছাতকে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, আহত ১
ছাতক প্রতিনিধি: ছাতকে ক্রাউন সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাফট ভেঙ্গে গেলে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় যাত্রীবাহী একটি সিএনজি’র সাথে ধাক্কা লেগে এক মহিলা গুরুতর আহত হন।
আহত সাবিনা বেগম (২২) কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভাতগাও ইউনিয়নের জালিয়াগ্রামের রুহুল আমিনের স্ত্রী।
সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ও কৈতক এলাকার মধ্যবর্তী রাজনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী (ঢাকা মেট্রো উ-১১-২১৯৪) সিমেন্ট বোঝাই এ ট্রাকটি দূর্ঘটনায় কবলিত হয়। ট্রাকচালক ঈমান আলী ক্রাউন সিমেন্টের অন্য একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় জাউয়াবাজার থেকে পুলিশ তাকে আটক করেছে। সে নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকার হানিফ মিয়ার পুত্র।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed