জৈন্তাপুরে ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ জুন) রাতে জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় ৩ লাখ ৩৬ হাজার পিস পাতার বিড়ি ও একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আবু বক্কর সিদ্দিক (৩০) গোয়াইনঘাটের পূব্ব দিঘীরপাড় গ্রামের মো. আইজুর রহমানের ছেলে ও মো. মাহমুদ (২০) বারোয়াল গ্রামের মো. আব্দুল মালিকের ছেলে।
র্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed