Main Menu

জৈন্তাপুরে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২১ জুন) রাতে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রুবেল (২০) জকিগঞ্জ উপজেলার সুপড়াকান্দি গ্রামের মো. বেলাল আহমেদের ছেলে।

র‍্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed