সিলেটে করোনায় আক্রান্ত ৩২০০ ছাড়াল, মৃত্যু ৫৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলায়ই এখন করোনার রাজত্ব। আক্রান্ত আর মৃত্যুর তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২৬৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৪ জন।
সর্বশেষ সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গণমাধ্যমে পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় সিলেট জেলা প্রথম। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮১৪ জন, সুনামগঞ্জে ৭৯৫ জন, হবিগঞ্জে ৩৭২ জন, আর মৌলভীবাজার ২৮৪ জন।
এখন পর্যন্ত সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জ ৫ জন আর মৌলভীবাজারে ৪ জন।
অপরদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সুস্থ হয়েছেন সিলেট জেলায় ২৪৪ জন, সুনামগঞ্জে ১৯২ জন, হবিগঞ্জে ১৭০ জন, আর মৌলভীবাজারে ১১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ১৯ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ জন। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed