Main Menu

দেশে করোনায় একদিনে ৩৮ মৃত্যু, শনাক্ত ৩৪৮০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ১৫ হাজার ৭৮৯ জন।

এই সময়ে দেশে একদিনে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫০২ জন।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া এই সময়ে আরও ১ হাজার ৬৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ৪৬ হাজার ৭৫৫ জন।

তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬২টি ল্যাবে মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী তিনজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

Share





Related News

Comments are Closed