মৌলভীবাজারে আরও ১৮ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। জেলায় নতুন করে আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, আজ রবিবার মৌলভীবাজারে নতুন করে আরো ১৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদরের ১০ জন, কুলাউড়ার ৪জন, বড়লেখার ২ জন, রাজনগরের ১ জন ও কমলগঞ্জের ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ২৮৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৪ জন ও মৃত্যুবরণ করেছেন ৪ জন।
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed