মৌলভীবাজারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের খালাতো বোন। রোববার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, কদমহাটা এলাকার দেলওয়ার হেসেনের মেয়ে শামিমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার সানু মিয়ার মেয়ে সানজিদা আক্তার (৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি ক্যানেলে গোসল করতে নামে ওই দুই শিশু। পরিবারের সদস্যরা কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ক্যানেলের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে।
দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সানজিদা আক্তার দুই দিন আগে তার নানির সঙ্গে খালার বাড়ি কদমহাটায় বেড়াতে আসে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed