Main Menu

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কারাগার থেকে মুক্তি পেলেন “দৈনিক আমার হবিগঞ্জ”-এর সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাসগুপ্ত। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় হবিগঞ্জের জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এরআগে গত রোববার উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সুশান্ত দাশগুপ্তের মুক্তির খবরে অনেকেই জেল গেটের সামনে জড়ো হন। পরে সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া’র নিজস্ব গাড়িতে করে মোটর শোভাযাত্রা সহকারে তার গ্রামের বাড়ি বানিয়াচংয়ের সুনারুতে পৌছে দেয়া হয়।

Manual6 Ad Code

গ্রামের বাড়ি পৌঁছার পর এলাকাবাসীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও সুশান্ত দাস গুপ্ত।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল আদালতের বিচারপতি মো.আশরাফুল কামাল গত রোববার (১৪ জুন) সাংবাদিক সুশান্ত দাশগুপ্তকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

Manual7 Ad Code

উল্লেখ্য , হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তকে গত গত ২১ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছিল হবিগঞ্জ সদর থানা পুলিশ।

আমার হবিগঞ্জ পত্রিকায় খবর প্রকাশে স্থানীয় এমপি আবু জাহিরের মানহানি হয়েছে এই অভিযোগে ২০ মে সুশান্ত দাশগুপ্ত ও তার তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। পরে প্রেসক্লাবে সভা ডেকে ওই মামলার প্রতি সমর্থন আদায় করা হয়।

ওই মামলায় ২১ মে সকালে গ্রেপ্তার হন সুশান্ত দাশগুপ্ত। পরে ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা জজ আদালত সুশান্তের জামিন আবেদন নাকচ করলে হাইকোর্টের ভার্চুয়াল আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code