Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৮০১, মৃত্যু ৫৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলায় দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০১ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬০০ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার সুনামগঞ্জে ৭১১ জন, হবিগঞ্জে ২৬১ জন, আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ২২৯ জন।

আক্রান্তদের মধ্যে ৬০৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২২০ জন, সুনামগঞ্জে ১৪৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ৮৫ জন রয়েছেন।

আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৩ জন। এছাড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, সুনামগঞ্জে ১০১ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন করে সিলেট বিভাগের আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে বিভাগে কারোর মৃত্যু হয়নি।

Share





Related News

Comments are Closed