Main Menu

দেশে করোনায় একদিনে মৃত্যু ৩৮, আক্রান্ত ৩৮০৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন।

এ সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে সর্বমোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩১ এবং নারী সাতজন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৫৯টি নমুনা।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৬৪ জন।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে স্বাস্থ্য বুলেটিনে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ আছেন এবং গত কয়েক দিন ধরে অফিস করছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে বেড়েই চলেছে মৃত্যু।

Share





Related News

Comments are Closed