গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১২টা থেকে একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে সভাপতি পদে ৮টি ভোট পেয়ে কম্পিউটার প্রতীক নিয়ে জয়লাভ করেছেন দৈনিক উত্তর পূর্ব ও সিলেটভিউ২৪ডটকম’র গোয়াইনঘাট প্রতিনিধি এম এ মতিন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দৈনিক সমকাল ও দৈনিক শুভপ্রতিদিন’র গোয়াইনঘাট প্রতিনিধি মো. জাকির হোসেন। সোমবার দুপুর ১২টায় ক্লাব মিলনায়তনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ, ওসি (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ প্রমুখ।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হারুন অর রশিদ, ইমরান হোসেন সুমন ও সুভাষ দাস।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed