Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত ২৪০০ ছাড়াল, মৃত্যু ৫৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৪১ জন আর সুনামগঞ্জের ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে্ ।

কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ সোমবার ( ১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১৩ জন, সুনামগঞ্জে ৫৬৩, হবিগঞ্জে ২৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ১১৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৬ জন।

এদিকে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন। এর আগে রোববার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪৮ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। মারা যাওয়া ব্যক্তিরা সিলেট জেলার বাসিন্দা।

সবশেষ সোমবার (১৫ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৮ জন, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।

Share





Related News

Comments are Closed