Main Menu

সিলেট বিভাগে আরো ৪৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আরো ৪৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ১৯৯ টি নমুনা পরীক্ষায় এই ৪৪ জনের পজেটিভ আসে। আক্রান্তরা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

রবিবার (১৪ জুন) ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ও রেফারেল সেন্টারের ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সুত্র জানায়, গত ৪ ও ৫ জুন সিলেট এবং মৌলভীবাজার জেলা থেকে পাঠানো ১৯৯ নমুনা রবিবার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪ জনের পজেটিভ আসে।

এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৫২ জন।

Share





Related News

Comments are Closed