বালাগঞ্জে ‘করোনা উপসর্গ’ নিয়ে সাংবাদিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লিটন দাস লিকন নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দেড়টার দিকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লিটন দাস সিলেটের বালাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে। তিনি বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও একটি অনলাইন নিউজপোর্টালের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সহকারী মেডিকেল অফিসার জন্মেজয় দত্ত। তিনি বলেন, লিটন দাস নামের এক সাংবাদিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে মোট ৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৫২ জনের করোনা পজিটিভ। এছাড়া করোনা সন্দেহে চিকিৎসাধীন আছেন আরও ২৪ জন। পজিটিভ আরও ৮ জন এবং উপসর্গ নিয়ে আরেকজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে লিটন দাস লিকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সেক্রেটারি জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, সেক্রেটারি দিপক লাল পুরকায়স্থ পলাস।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed