দেশে আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১৪১ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। একই সময়ে আরও মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এনিয়ে মোট মারা গেছেন এক হাজার ১৭১ জন।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৬০টি ল্যাবে মোট ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬৫টি।
করোনায় নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী পাঁচজন। হাসপাতালে ২০ জন, ১১ জন বাড়িতে এবং মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, করোনার কবল থেকে নতুন করে ৯০৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed