সুনামগঞ্জে আরও ৩১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার আইইডিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার আইইডিসিআর ল্যাবে কয়েকদিন আগে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে শুক্রবার ৩১ জনের পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে জামালগঞ্জে ১৬ জন, ছাতকে ১৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে একজন করে আরও দুইজন আক্রান্ত হয়েছেন।
সবশেষ শনিবার (১৩ জুন) হবিগঞ্জের ১৩ জন, মৌলভীবাজারের ১৩ জন, সুনামগঞ্জের ৩১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২২০০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩০৫, সুনামগঞ্জে ৪৬৪, হবিগঞ্জে ২৪০ এবং মৌলভীবাজারে ১৯১ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed