নবীগঞ্জে একসঙ্গে তিন নবজাতকের জন্ম
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে রেখা আক্তার (৩০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের সেন্ট্রাল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন।
তিন সন্তানের তিনজনই ছেলে। রেখা আক্তার উপজেলার নোয়াগাও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী।
নবজাতক তিনটির বাবা আব্দুল বাছেত বলেন, রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজন সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অপারেশনের মাধ্যমে সন্তান তিনটি হয়।
সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার রাজিব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসহ তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed