Main Menu

মৌলভীবাজারে আরও ১৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

শনিবার (১৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

তিনি বলেন, জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মী আছেন।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদরে ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং মারা গেছেন ৪ জন।

সবশেষ শনিবার (১৩ জুন) হবিগঞ্জের ১৩ জন, মৌলভীবাজারের ১৩ জন, সুনামগঞ্জের ৩১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২২০০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩০৫, সুনামগঞ্জে ৪৬৪, হবিগঞ্জে ২৪০ এবং মৌলভীবাজারে ১৯১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে ৩, ‍সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed