সিলেট বিভাগে আক্রান্ত ২১৪৩, মৃত্যু ৪৬ জনের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে সিলেট বিভাগে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩০৫ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জের ২২৭ জন, আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১৭৮ জন।
আক্রান্তদের মধ্যে ৪৫১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪০ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজারে ৬৯ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৩৫ জন। এছাড়া, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ৪ জন করে এবং হবিগঞ্জে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ১১৬ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের দুইজন মারা গেছেন।’
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed