Main Menu

গোয়াইনঘাটে ৩১৬ পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থেকে ৩১৬ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১২ জুন) বিকেলে গোয়াইনঘাট থানাধীন কান্দিগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় নগদ ১২ হাজার ৮৪০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত মো. জয়নাল আবেদীন (৪০) গোয়াইনঘাটের নোয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed