সিলেট জেলায় আরো ৪০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরও ৪০ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৮৮ জন।
শুক্রবার (১২ জুন) রাত দশটায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়াদের নিরাপত্তা বাহিনীর বাহিনীর কয়েকজন সদস্য রয়েছে। শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বলে জানান তিনি। শনাক্ত হওয়া ৪০ জনের তালিকায় দুইজন চিকিৎসক, আইনশৃঙ্খলাবাহিনী এবং একাধিক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সবশেষ শুক্রবার (১২ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৮৮ জন, সুনামগঞ্জে ৪৩৩, হবিগঞ্জে ২২৭ এবং মৌলভীবাজারে ১৭৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে সিলেট বিভাগে ৪৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৮, সুনামগঞ্জে ৯৪, হবিগঞ্জে ১৩৯, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৭ জন, সুনামগঞ্জে ১৪৭ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed