Main Menu

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে বরিশাল নগরের রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক ডা. আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে ৮ জুন সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ভাই দেলোয়ার হোসেন।

Share





Related News

Comments are Closed