Main Menu

সিলেটের খাদিমপাড়া হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর খাদিমপাড়ায় অবস্থিত ৩১ শয্যার বিশেষায়িত হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ররিবার (৭ জুন) ১৯ জন ব্যক্তি নমুনা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আজ সোমবার তারা নমুনা দেবেন।

খাদিমপাড়া ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কেবল নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হতো।

খাদিমপাড়া ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, হাসপাতালটি একেবারেই নতুন। স্থায়ী কোন জনবল নেই। এরপরও করোনা উপসর্গবহন করছেন এমন রোগী আসলে তাদের স্যাম্পল রেখে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু নিজস্ব এম্বুল্যান্স না থাকায় এই নমুনা পরিবহন কঠিন হয়ে পড়ে। তিনি জানান, প্রাথমিকভাবে যারা আসে তাদের রেজিষ্ট্রেশন করে পরদিন আসতে বলা হয়।

ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন আরো জানান, এখন থেকে নমুনা প্রদানের জন্য যে কেউ খাদিমপাড়া হাসপাতালে গিয়ে আগে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

প্রসঙ্গত, সরকারিভাবে সিলেটে তিনটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া বাকি দুটি খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স।

Share





Related News

Comments are Closed