ভাতা’র কার্ড দেয়ার প্রলোভনে গৃহবধুকে ধর্ষণ
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শারীরিক প্রতিবন্ধী স্বামীকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় ধর্ষক সিরাজুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত সিরাজুল ইসলাম উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের মনিষাপাড়ার মৃত ফজলুল হকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার একই ইউনিয়নের উত্তর সুকদেবপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী স্বামীর প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে প্রলোভন দেখায় গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলাম। একই প্রলোভন দেখিয়ে প্রায়ই ওই বাড়ীতে যাতায়াত শুরু করে সে। এরই এক পর্যায়ে গত ২ জুন মঙ্গলবার রাত ৮ টার দিকে সিরাজুল ইসলাম ওই প্রতিবন্ধীদের বাড়ীতে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে ৬ মে শনিবার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার বেলতলী বাজার থেকে পুলিশ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘উপজেলার ইসবপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় সিরাজুল ইসলামকে আটক করে রবিবার (৭ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed