বিয়ানীবাজারে ড্রামের ভিতর শিশুর লাশ, আটক ২
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে আপন চাচীর ঘরের পানির ড্রামের ভেতর থেকে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আরিফ হোসেন (৩) উত্তর আকাখাজানা গ্রামের খছরু মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সুমা বেগম (৪২) ও নাহিদ আহমদ (২৩)।
জানা যায়, রোববার সকাল ৬টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। বিকেলে খছরু মিয়ার ছোটভাই রুনু মিয়ার স্ত্রী সুমা বেগমের ঘরের ড্রামের ভেতরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
গ্রামের বাসিন্দারা জানান, পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন থেকে দুই ভাই পৃথক বসবাস করছেন। রোববার সকালে হঠাৎ করে শিশু আরিফ নিখোঁজ ছিল। তার খোঁজে মসজিদে মাইকিং করা হয়। পুকুরে ফেলা হয় জাল। আশপাশের বাড়ি, এমনকি ঝোঁপ ঝাড়েও খোঁজ করে মিলেনি তিন বছরের শিশু আরিফ হোসেনকে। অবশেষে তার মরদেহ মিললো আপন চাচার ঘরের বাথরুমের একটি ড্রামে কম্বলে মোড়ানো অবস্থায়।
এলাকার লোকজন বলেন, আরিফের খোজে যখন সবাই অস্থির। তখন তার আপন চাচি সুরমা বেগমের আচরণ সকলের কাছে সন্দেহজনক মনে হয়। এক পর্যায়ে প্রতিটি বাড়ির ঘর তল্লাসীতে নেমে নিহত শিশুর চাচার ঘর তল্লাসী করতে গেলে সুরমা বেগম স্বীকার করে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে শিশুটিকে তিনি হত্যা করেছেন।
হত্যার পর মরদেহ গুমের চেষ্টায় বাথরুমে পানির ড্রামে কম্বল দিয়ে মুড়িয়ে রাখেন। তার দেখানো মতে আরিফের মরদেহ ঘরের বাথরুমে পাওয়া যায়।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর করসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, ‘পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed