Main Menu

সিলেটে আরও ৩৬ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান রোববার ওসমানীর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪টি পজেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১ জন, বিয়ানীবাজারের চারজন এবং ওসমানীনগর উপজেলার একজন রয়েছেন।

নতুন ৩৬ জনসহ সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৮৩ জনের।

একইদিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, রোববার শাবির পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।

সব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮৮৩ জন, সুনামগঞ্জে ৩০৪, হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগের ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯, সুনামগঞ্জে ৮০, হবিগঞ্জে ১২৪, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed