করোনায় স্কয়ার হাসপাতাল পরিচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।
বিএমএর মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন। মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।
ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন।
গত ৪ জুন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর সারা দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসকের মারা যাওয়ার তথ্য জানিয়েছিল। এরপর আরও দু’জনের মৃত্যু হয়।
এছাড়াও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এফডিএসআর।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed