জৈন্তাপুরে নারীকে নিয়ে রঙ্গখেলা শেষে কুয়ায় নিক্ষেপ
জৈন্তাপুর প্রতিনিধি : করোনাকালেও থেমে নেই নারীকে নিয়ে ফুর্তির আসর। ফুর্তিশেষে হত্যার উদ্যেশে কুয়ায় নিক্ষেপ করা হয় নারীকে। এই ঘটনায় সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ ১ জনকে আটক করেছে, তবে পালিয়ে গেছে আরও ২জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে জৈন্তাপুর উপজেলার একাধিক মামলার আসামী ও মাদকবিক্রেতা কদমখাল গ্রামের কালা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), চাঙ্গীল গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহীন আহমদ (২৮) এবং মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে বশির মিয়া (২৯) সিলেট নগরী থেকে এক নারীকে নিয়ে আসে।
পরে ওই নারীকে জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের বশির মিয়ার দোকান কোঠার সংলগ্ন পরিত্যক্ত ঘরে রেখে মধুচক্রে মেতে উঠে। মধুচক্র শেষে রাত প্রায় ৩টার দিকে ঐ নারীকে হত্যার উদ্যেশ্যে দোকানকোঠা সংলগ্ন কুয়ায় নিক্ষেপ করে চলে যায় তিনজন।
প্রাণ রক্ষার্থে ঐ নারীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে অপরিচিত এক নারীকে কুয়ার মধ্যে দেখতে পায়। বিষয়টি দেখে এলাকাবাসী জৈন্তাপুর মডেল থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই কাজী শাহেদ এএসআই রায়হান পারভেজ ফোর্স নিয়ে ওই নারীকে কুয়া হতে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া নারী জানান উল্লেখিত তিনজন সিলেট থেকে তাকে নিয়ে আসে । পরে তাকে টাকা পয়সা না দিয়ে হত্যার উদ্যেশে কুয়ায় ফেলে চলে যায়।
এসময় পুলিশ জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামের মোহন মিয়ার ছেলে বশির মিয়াকে (২৯) আটক করে থানায় নিয়ে আসে।
পরে ঐ নারী জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয় (নং-০২, তারিখ: ০৫-০৬-২০২০খ্রিঃ।)
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক নারী উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, নির্যাতিত নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরাRead More
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানিRead More



Comments are Closed