Main Menu

সিলেটে আওয়ামীলীগ কর্মী মঞ্জু মিয়া আর নেই

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আওয়ামী লীগের পরিচিত মুখ ও নিবেদিতপ্রাণ কর্মী মঞ্জু মিয়া আর নেই।

আজ শনিবার (৬ জুন) সকাল পৌনে নয়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।

আজ বাদ আসর নগরীর কুমারপাড়া জামে মসজিদের তাঁর জানাযার নামাজ অনুষ্টিত হবে। পরে মানিকপীরটিলা গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Manual3 Ad Code

সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম তার মৃত্যুুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

নিউমোনিয়ায় আক্রান্ত মঞ্জু মিয়াকে গত ৪ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছিল।

পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে মঞ্জু মিয়া খুব অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর নিউমোনিয়া হয়েছে বলে জানান। সেখানেই দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

সিলেটের সর্বস্তরের মানুষের কাছে মঞ্জু মিয়া ‘মাইক মঞ্জু’ নামে পরিচিত ছিলেন। তাঁর প্রাণের সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ সকল কেন্দ্রীয় নেতাদের কাছেও মঞ্জু মিয়ার বেশ পরিচিতি ছিলো। নগরীতে কোন সভা-সমাবেশ হলে সবার আগে মাইক হাতে দাঁড়াতেন মঞ্জু মিয়া। তার মৃত্যুতে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

২০১৪ সালের শেষে দলীয় কর্মসূচির মাইকিংয়ের সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। সে যাত্রায় বেঁচে গেলেও বাম হাত আর পা অবশ হয়ে মঞ্জুর জীবনে কঠিন সংগ্রাম শুরু হয়।

এরপর সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী তাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। সেই হুইল চেয়ারে চড়েই প্রয়োজনে ঘর থেকে বের হতেন। কিন্তু সময়ের সাথে সেই শক্তিটুকুও একসময় হারিয়ে ফেলেন মঞ্জু।

২০২০ সালের মার্চ মাসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে মঞ্জু মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। সম্মান পেয়ে খুশি হয়েছিলেন মঞ্জু, নতুন আশা জেগেছিলো প্রাণে। কিন্তু সুস্থতা আর সঙ্গী হয়নি তাঁর। অবশেষে অসুস্থতার কাছে পরাজিত হয়ে আজ চলেই গেলেন না ফেরার দেশে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code