এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে।
অন্যথায় কোনো আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
Related News
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিতRead More



Comments are Closed