সুরক্ষার মাস্ক কিভাবে পরিষ্কার করবেন?
লাইফস্টাইল ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় ৬৬ দিন সাধারণ ছুটির পর সীমিত আকারে সবকিছু খুলে দিয়েছে সরকার। তবে শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে বের হতে হবে। কিন্তু সে নির্দেশনা প্রশ্নবিদ্ধ! এখনো রয়েছে সচেতনার অভাব। গণপরিবহনসহ রাস্তাঘাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
মহামারি করোন ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। বাইরে বের হলে অথবা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তবে মাস্ক ব্যবহারের পর তা কি সঠিকভাবে পরিষ্কার করছেন?
মাস্ক পরাটা যেমন জরুরি ঠিক ততোটাই জরুরি তা জীবাণুমুক্ত করা। সার্জিক্যাল মাস্ক একবার পরেই ফেলে দিতে হয়। তবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা এন৯৫ মাস্কসহ সুতির কাপড়ের মাস্ক, টেরিলিন কাপড়ের মাস্ক ব্যবহার করছেন।
এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্কও ব্যবহার করছেন অনেকে। এগুলো নিয়মিত পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। জেনে নিন কীভাবে মাস্ক পরিষ্কার করবেন-
১. মাস্কে কখনোই সরাসরি হাত দেবেন না। ঘরে ফেরার পর মাস্ক দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে খুলে ফেলুন।
২. সাবান বা ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে ধুয়ে নিন আপনার মাস্কটি।
৩. মাস্ক ধোয়ার পর জীবাণুনাশক পানিতে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন কড়া রোদে। রোদে ভাইরাসের বেঁচে থাকার সম্ভাবনা কম।
৪.গরম পানিতে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এতে জীবাণুমুক্ত হবে মাস্ক।
৫. শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।
৬. শুকানোর পর মাস্ক পাঁচ থেকে সাত মিনিট ইস্ত্রি করে নিলেই তা দ্বিতীয়বার ব্যবহারের জন্য উপযোগী।
৭. ভালোভাবে না শুকিয়ে কখনোই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed