সিলেটে আরও ২৬ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ২৬ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ২৬ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট নগরী, সদর, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা।
এরআগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩৯ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৬০ জনের।
এরমধ্যে সিলেট জেলায় ৬২৭ জন, সুনামগঞ্জে ২১৩ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন রয়েছেন।
Related News
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More



Comments are Closed