সিলেটে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজারের ফরিংউড়া গ্রামে চাচার ছুরিকাঘাতে ভাতিজা আল আমিন (২৭) মারা গেছেন। সোমবার (১ জুন) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আল আমিন ফড়িংউড়া গ্রামের মুসা মিয়ার পুত্র। এর আগে রোববার দুপুরে তিনি হামলার শিকার হন। অভিযোগ রয়েছে আপন চাচা ইলিয়াসের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর থেকে ইলিয়াস ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
নিহতের বাবা মুসা মিয়া জানান, সম্পত্তি নিয়ে আপন ভাই ইলিয়াস মিয়ার সাথে তার বিরোধ চলছিল। এর জের ধরে রোববার দুপুরে তার পুত্র আল আমিনের উপর হামলা চালায় ইলিয়াস। এসময় তার সাথে হেলাল, হোসেন, ফরিদসহ আরো কয়েকজন সহযোগী ছিল। এসময় প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয় আল আমিনকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
আল আমিন মুলত ফিজা এন্ড কোং এর একটি শো রুমে কাজ করতেন। লকডাউনের ছুটিতে বাড়িতে অবস্থানকালে নিজেদের সিএনজি অটোরিকশা চালাতেন। আল আমিন বিবাহিত। ১ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট এয়ার পোর্ট থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পালাতক রয়েছে। নিহতের চাচার বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। আমরা অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed