Main Menu

সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আবাসিক চি‌কিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ভ‌র্তি দু’জন পুরুষ রোববার সন্ধ্যা ও রা‌তে মারা গেছেন। তাদের একজন নগরীর দরগা মহল্লার বা‌সিন্দা। করোনার উপস‌র্গের পাশাপাশি তার হার্টের সমস্যা ছিল।

অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেননি। ডা. সুশান্ত কুমার মহাপাত্র আরও জানান, মারা যাওয়া দু’জ‌নের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা‌দের স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে দাফন করা হ‌বে বলে জানান তিনি।

এরআগে রোববার সকালে এই হাসপাতালেই করোনা আক্রান্ত বিয়ানীবাজারের এক ব্যক্তির মৃত্যু হয়।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫০ জন।

Share





Related News

Comments are Closed