Main Menu

জকিগঞ্জে একদিনে ১৮জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক:: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একদিনে আরো ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া অনেকের শরীরেই করোনার উপসর্গ রয়েছে। আক্রান্তদের মধ্যে কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি, ব্যবসায়ী, শিক্ষক ও স্বাস্থ্য সহকারী রয়েছেন।

শনিবার (৩০ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন করোনা আক্রান্ত সকলেই আপাতত তাদের বাসা বাড়িতে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

আক্রান্তদের মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন। তারা হলেন, পৌর এলাকার আনন্দপুর গ্রামের বাসিন্দা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন (৩৮), তার ভাই ব্যবসায়ী ফারুক আহমেদ (৫২), তাদের পরিবারের সদস্য খালেদা রহমান চৌধুরী (৩০), নাসিমা আক্তার (৩০), সামছুনন্নাহার (২২), কামরুন্নাহার (২০), সুমাইয়া (১৮), নাফিস (৪), জাকারিয়া (১২)।

এছাড়া বাকি আক্রান্তরা হলেন কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর (৬০), উপজেলা এলজিইডি প্রকৌশলী মনসুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার চৌধুরী, উপজেলা কৃষি অফিসের দুলাল আহমদ (৩৯), আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ইনামতি গ্রামের জামিল আহমদ (৩২), উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী হুমায়ুন আহমেদ (২৭), স্বাস্থ্য সহকারী আতাউর রহমান আজাদ (৫০), পীরেরচক গ্রামের বাসিন্দা আব্দুল হালিম (২১) ও ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ চৌধুরী (২৬)।

গত ২৮ ও ২৯মে তাদের নমুনা সংগ্রহ করে সিলেটের দু’টি ল্যাবে প্রেরণ করা হয়েছিল। শনিবার রাতে রিপোর্ট আসে ১৮ জন পজিটিভ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, নতুন শনাক্ত হওয়া সবার বাসা লকডাউন করতে পুলিশ কাজ করছে।

Share





Related News

Comments are Closed