Main Menu

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মুছাব্বির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে দেবনগড় ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মুছাব্বির ওই এলাকার ফরহাদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পরিবাবের সবাইকে নিয়ে মরিচ তুলতে যায়। পরে বাড়িতে এসে শিশুটিকে ঘরে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed