সিলেটে করোনায় নার্সিং কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।করোনায় মারা যাওয়া দেশের প্রথম নার্স তিনি।
শুক্রবার (২৯ মে) রাত সোয়া দশটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো তাকে।
এদিকে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. ময়নুল হোসেন ডালিম, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র ও একই হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিহারী রাণী দাস।
রুহুল আমিনের মৃত্যুর পর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দ্বায়িত্বরত ছিলেন। ইসরাইল আলী সাদেক আরও জানান, দ্বায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed