Main Menu

সুনামগঞ্জে আরো ১৭ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ১৭টি পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১৭টি পজিটিভ পাওয়া যায়।

শুক্রবার (২৯ মে) সিলেটের ৩১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৮৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৭ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ জন, হবিগঞ্জে ১৭১ এবং সুনামগঞ্জে ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২০১ জন। এরমধ্যে হবিগঞ্জ জেলায় ৮২ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ৫৯ জন, সিলেট জেলায় ৪৪ জন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন ১৬ জন। এরমধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে ৩ এবং হবিগঞ্জে একজন। তবে সুনামগঞ্জে এখনো কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed