দুই সতীনের ঝগড়া থামাতে প্রান গেল ভাসুরের
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভাসুর।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে মৃত রোয়াব আলীর (৫২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাতে নাদামপুর গ্রামের আব্দুর রউফ এর পুত্র নাছির উদ্দিনের দুই স্ত্রী পরিনা বেগম ও মমিনা বেগমের ঝগড়া লাগে। ঝগড়া থামাতে এগিয়ে যান নাছির উদ্দিনের বড় ভাই রোয়াব আলী। এক পর্যায়ে তিনি আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিক স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন জানান, ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তার ডান হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে তাদের একজনের আঘাতে আমার স্বামী মারা গেছেন। আমার স্বামীর বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর লাশ দাফন শেষে মামলা দায়ের করা হবে।
বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। হাতের আঙ্গুলে সামান্য আঘাত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed