মাধবপুরে মারামারিতে যুবকের মৃত্যু, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষকালে শুক্কুর মিয়া (৩০) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহাম্মেদ জানান, মীরনগর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শুক্কুর মিয়ার ছেলে ও তার ভাগনা সুহেল মিয়া বাড়ির সামনে ক্রিকেট খেলা করছিল। এ সময় একটি ছক্কা হয়েছে কি হয়নি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে বাড়ির মহিলারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ অবস্থার মাঝে হঠাৎ করে শুক্কুর মিয়া অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন- কিভাবে শুক্কুর মিয়া মারা গেছেন তা স্পষ্ট নয়। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বোন জুলেখা বেগম ও ভাগনে সুহেল মিয়াকে আটক করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed