Main Menu

হবিগঞ্জে আরো ৭ জন করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে করোনাভাইরাসে চিকিৎসকসহ নতুন করে আরও ৭ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে হবিগঞ্জে ১৭১ জন করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, আজ জেলায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন সদরের আর চুনারুঘাটের একজন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসকও আছেন।

এনিয়ে হবিগঞ্জে ১৭১ জন করোনায় আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন ৭৫ জন, আর মারা গেছেন ১জন।

Share





Related News

Comments are Closed